বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পর্যটনখাতকে কিভাবে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করা যায়, সে লক্ষে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। বিশেষ করে কক্সবাজারের মতো বিশ্বের দীর্ঘতম সৈকতকে নতুন করে সুসজ্জিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও পর্যটন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লালন শাহের জন্মস্থান, কবি পাগলা কানাইয়ের স্মৃতিধন্য জায়গা, ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মল্লিকপুর বটবৃক্ষ এলাকায় সরকারি পৃষ্টপোষকতার মাধ্যমে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপন ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যরা।
Advertisement
এম শাহাজান/এএইচ/জেআইএম