যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর বহরে থাকা অন্যতম দামি ও সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এটি। এর একেকটির দাম বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩০০ কোটি টাকারও বেশি।
Advertisement
জানা যায়, গত শুক্রবার (৩১ জুলাই) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন মেরিন কর্পসের ওই এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সান দিয়েগোর মিরামার মেরিন কর্পস বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন তেহরানের দাবি / জর্ডানে ইরানের হামলায় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, কয়েকজন নিহতদুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বেরিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে গেছেন। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার আঘাত প্রাণঘাতী নয়।
এক বিবৃতিতে মার্কিন মেরিন কর্পস জানায়, পাইলটকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
স্থানীয় সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে সামরিক বাহিনী, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।
আরও পড়ুন শ্বাসরুদ্ধকর অভিযান / যেভাবে উদ্ধার হলেন ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটআগুন নিয়ন্ত্রণে আনতে ধ্বংসাবশেষের চারপাশে অগ্নিনির্বাপক রাসায়নিক ছিটানো হয়। পরে ফায়ার হোস ব্যবহার করে আগুন সম্পূর্ণ নেভানোর চেষ্টা চালানো হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুটি যুদ্ধবিমানকে একসঙ্গে অবতরণ করতে দেখেন। প্রথমটি নিরাপদে রানওয়েতে নামলেও দ্বিতীয়টি হঠাৎ গতি কমিয়ে প্রায় ভাসমান অবস্থায় চলে আসে।
তার কথায়, মাটি থেকে প্রায় ১০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় পাইলট ইজেক্ট করেন। মুহূর্তের মধ্যেই প্যারাসুট খুলে যায়। এরপর যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
Advertisement
সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঘাস ও ঝোপঝাড়ে আগুন ধরে যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কত দাম এই যুদ্ধবিমানেরবিধ্বস্ত হওয়া এফ-৩৫বি বিশ্বের অন্যতম আধুনিক স্টিলথ যুদ্ধবিমান। এটি স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম।
মার্কিন সরকারি হিসাব অনুযায়ী, একটি এফ-৩৫বি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস, বিমানবাহিনী ও নৌবাহিনীর বহরে ৬৩০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। ভবিষ্যতে আরও ১ হাজার ৮০০টির বেশি বিমান সংগ্রহ এবং দীর্ঘমেয়াদি পরিচালনাসহ পুরো এফ-৩৫ কর্মসূচির ব্যয় দুই ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে সরকারি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এপি, ইউএনবিকেএএ/