জাতীয়

ঢাকায় ৪২৪ জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে

‘ঢাকায় ৪২৪টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে। এসব দূষণের উৎস বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।’

Advertisement

রোববার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ঢাকার চারপাশের চারটি নদীর ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বিষয়ে সরকার কাজ করছে।

আরও পড়ুন ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের চারটি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

মন্ত্রী বলেন, নৌপথে আওয়ামী লীগ আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল। এবার সেই অভিজ্ঞতা পর্যালোচনা করে প্রকল্প নেওয়া হবে।

বৈঠকে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম

Advertisement