দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারন খাতুন আসাননগর গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।

গৃহবধূর মৃত্যুতে মানুষের ভিড়

পরিবার সূত্রে জানা যায়, সকালে ভাত রান্নার জন্য রাইস কুকারে চাল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ সংযোগ দিতে যান শাহারন খাতুন। এ সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, আসাননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হুসাইন মালিক/কেজে/জেআইএম