যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল শফিকুল ইসলাম ও সাজ্জাত আলী নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতার সাজ্জাত বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং শফিকুল বড় আঁচড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
আরও পড়ুন মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে আটক ছিনতাইকারীপুলিশ জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের আনিতা সরদার (৬৬) ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে বাস থেকে নামলে অভিযুক্তরা ইমিগ্রেশন সংক্রান্ত সহায়তার কথা বলে তার কাছ থেকে নগদ তিন হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ দুজনকে গ্রেফতার করে।
Advertisement
পুলিশের ভাষ্য, আটক সাজ্জাত আলী এর আগেও একই ধরনের ঘটনায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, পাসপোর্ট যাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/এসজেডএইচ/জেআইএম
Advertisement