দেশজুড়ে

গোবিন্দগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসকসহ দুজন সাসপেন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এসময় চিকিৎসকসহ দুজনকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অপরাধে তাদের সাসপেন্ডের নির্দেশ দেন।

তারা হলেন, উপ-সহাকরী কমিউটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান।

এর আগে সকাল ১১টার দিকে তিনি গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন। এসময় কুকুরে কামড়ে আহত এক রোগীর সঙ্গে দেখা হয়। তিনি ওই রোগীর কাছে জানতে চান ভ্যাকসিন কোথায় পেলেন। ওই রোগী জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনেছেন। পরে মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছের জানতে চান, ভ্যাকসিন হাসপাতালে থেকেও কেন সরবরাহ করা হয় না।

Advertisement

রোগীর স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এ সময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন।

আনোয়ার আল শামীম/এএইচ/এএসএম