শিক্ষা

আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

Advertisement

রোববার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড়ে এ ঘোষণা দেন আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

আরও পড়ুন আগস্টেই যোগদান-পদায়ন দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

যোগদান ও পদায়নের সময় একমাস এগিয়ে আনা এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারির আশ্বাস পাওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করেছি।

Advertisement

এএএইচ/বিএ