দেশজুড়ে

বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে এক চা দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারিগাঁও গ্রামের চা দোকানদার শান্তি রানী এবং সুঁই রাম।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা মাঠ, গাছের নিচে এবং ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

তানভীর হাসান তানু/কেজে/এএসএম

Advertisement