নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী। কলকাতার সংগীতশিল্পী আকাশ সেনের সঙ্গে তার দ্বৈত গান ‘প্রেমিক ৪২০’ প্রকাশ পেয়েছে।
Advertisement
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিম খান। কথা লিখেছেন মুহাম্মাদ উসমান গণি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাসুম খান। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তুহি শেখ ও রাফা।
নতুন গান প্রসঙ্গে নিশি শ্রাবণী বলেন, ‘ভালো কিছু গান সবসময়ই শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করি। ‘প্রেমিক ৪২০’ গানটি নিয়েও আমরা সবাই আন্তরিকভাবে কাজ করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
আরও পড়ুন দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?নিশি শ্রাবণী ‘বাংলার গায়েন সিজন-১’-এর মাধ্যমে পরিচিতি পান। প্রতিযোগিতায় ‘দিলো না দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ এবং ‘হাওয়া দমে দেখ তারে’ গেয়ে তিনি ‘বেস্ট পারফর্মার’ নির্বাচিত হন। এরপর ‘প্রেমে সুনামি’, ‘কলিজা খুইলা’সহ বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ করেছেন।
Advertisement
চুয়াডাঙ্গার মেয়ে নিশি শ্রাবণী ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে চাকরি ছেড়ে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান ও নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।‘প্রেমিক ৪২০’ গানটি এখন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য উন্মুক্ত।
এমআই/এমএমএফ