দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দর্শকদের জন্য আসছে নতুন খবর। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং এখন শেষ পর্যায়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব।
Advertisement
বর্তমানে ওয়েব ফিল্ম, নাটক এবং ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তৌসিফ। এরই মধ্যে সমানতালে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। তবে অভিনেতা জানালেন, আর বেশিদিন নয়; খুব শিগগিরই শেষ হবে এই সিজনের কাজ।
সম্প্রতি এক আলাপচারিতায় তৌসিফ মাহবুব বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। অনেকদিন ধরেই আমরা শেষ দিকের শুটিং করছি। আরও কিছুদিন কাজ হবে। এরপর পরিচালকই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’
তবে শেষ পর্বগুলাতে কী থাকছে, গল্প কোন দিকে মোড় নেবে কিংবা নতুন কোনো চমক থাকছে কি না এসব বিষয়ে এখনই মুখ খুলতে চাননি এই অভিনেতা। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করেই বিষয়টি গোপন রাখা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
Advertisement
দেশের নাট্যাঙ্গনে ‘ব্যাচেলর পয়েন্ট’ একটি ব্যতিক্রমী সফল ধারাবাহিক। বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক, প্রেম, হাস্যরস এবং সমসাময়িক নানা সামাজিক বিষয়কে ঘিরে নির্মিত এই সিরিজটি শুরু থেকেই তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে আসছে। প্রতিটি সিজনই ইউটিউবে কোটি কোটি দর্শক দেখেছেন। সংলাপ, চরিত্র এবং গল্পের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকে নাটকটি।
আরও পড়ুন ‘আমার সংসারের খরচ কেউ দেয় না, তাই উপদেশ দরকার নেই’, বাঁধনের কড়া জবাবনির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্র দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। তৌসিফ মাহবুব ছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করছেন চাষী আলম, মারজুক রাসেল, ফারিয়া শাহরিন, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী।
এমআই/এলআইএ
Advertisement