রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগরে ২ নম্বর গলির একটি ভবনে নির্মাণকাজ করার সময় দেওয়াল ধসে চাপা পড়ে মাহবুব হোসেন মারুক (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (৩ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই সুজন জানান, আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি। সকালে কামরাঙ্গীরচরে একটি বাসায় নির্মাণকাজ করার সময় হঠাৎ ইটের দেওয়াল ভেঙে চাপা পড়ে। এতে ভাই গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Advertisement
কেএজেডআইএ/এমআইএইচএস