বাজারে এখন সহজেই মিলছে কচি চালকুমড়া। বাঙালি রান্নাঘরের পরিচিত এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু পদ। সাধারণত কচি চালকুমড়া দিয়ে পাতলা ঝোল রান্না করা হলেও, একটু ভিন্ন স্বাদ আনতে চিংড়ি ও নারিকেলের দুধ দিয়ে তৈরি করতে পারেন দারুণ মজাদার একটি তরকারি।
Advertisement
কচি চালকুমড়ার কোমল স্বাদ, চিংড়ির মজাদার ফ্লেভার আর নারিকেলের দুধের ঘন ঝোলে তৈরি হয় অসাধারণ একটি পদ। দুপুরের গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগেবে, ঠিক তেমনি অতিথি আপ্যায়নেও এটি হতে পারে বিশেষ আকর্ষণ।
অল্প কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপেই তৈরি করা যায় এই সুস্বাদু কচি চালকুমড়া-চিংড়ির নারিকেল তরকারি, যা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে।
আসুন জেনে নিন বাড়িতে কচি চালকুমড়াদিয়ে চিংড়ির নারিকেল তরকারি করবেন যেভাবে- উপকরণ কচি চালকুমড়া ১টি বড় বা গলদা চিংড়ি ৮-১০টি নারিকেল বাটা (মিহি) অথবা নারিকেলের দুধ ১ কাপ পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ আদা-রসুন বাটা ১ চা চামচ হলুদ ও মরিচ গুঁড়া স্বাদ ও পছন্দ অনুযায়ী জিরা গুঁড়া ১ চা চামচ গরম মসলা গুঁড়া আধা চা চামচ কাঁচামরিচ ৪-৫টি সয়াবিন তেল বা সরিষার তেল পরিমাণমতো লবণ স্বামমতো প্রস্তুত প্রণালিকচি চালকুমড়ার খোসা ছাড়িয়ে একটু মোটা করে গোল গোল চাকা করে কেটে নিন। ভালো করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে কড়াইয়ের তেলে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। এবার পরিষ্কার করা বড় চিংড়ি মাছেও সামান্য লবণ-হলুদ মাখিয়ে একই তেলে হালকা ভেজে তুলে নিন। কড়াইয়ে বাকি তেলে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ ও অল্প পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।
Advertisement
মসলা কষানো হলে মিহি নারিকেল বাটা অথবা ঘন নারিকেলের দুধ ঢেলে দিন। মিশ্রণটি ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা চালকুমড়ার চাকাগুলো কড়াইয়ে দিয়ে ঢেকে দিন। চালকুমড়া নরম হয়ে সিদ্ধ হয়ে এলে এবং ঝোল মাখামাখা ভাব ধারণ করলে ভেজে রাখা চিংড়ি মাছ ও চেরা কাঁচামরিচ ছড়িয়ে দিন। মৃদু আঁচে আরও ৩-৪ মিনিট রেখে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন কচু শাক দিয়ে চিংড়ি রান্না করবেন যেভাবেমাহাফুজা শিরিন/এসএকেওয়াই