বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে দেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে।
Advertisement
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাসতিনি জানান, গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
পরে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।
Advertisement
শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাস ধীরে ধীরে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন। তবে বাংলাদেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে।
কেএইচ/বিএ