জাতীয়

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে আলোচনা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

Advertisement

রাইলে পামারট্রির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলটি সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ করে।

পুলিশ সদর দপ্তর জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন বাংলাদেশের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করবে ভারত

আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Advertisement

এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/একিউএফ