লাইফস্টাইল

ঐতিহ্যের সঙ্গে নতুনত্ব, ঈদে বানান নওয়াবি জর্দা

ঈদের দিনে কিছু খাবার আছে, যা আমরা সব সময় খেয়ে থাকি। জর্দা তার মধ্যে একটি। ঈদে নানা ধরনের মিষ্টির সঙ্গে জর্দা তৈরির রেওয়াজ থাকে। আজকাল মিষ্টিমুখের আয়োজনেও পুরোনো ডেজার্টকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করা হয়। তাই চেনা জর্দাকেও নতুন স্বাদ আনতে নওয়াবি জর্দা করতে পারেন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই ‘নওয়াবি জর্দা’ ঈদের টেবিলকে করে তুলবে রঙিন ও আনন্দময়।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক কীভাবে শাহী নওয়াবি জর্দা তৈর করবেন-

উপকরণ১. পোলাও/বাসমতি চাল ২কাপ ২. ঘি ১ কাপ৩. চিনি ৪ কাপ ৪. ক্রিম ১ কাপ (হেভি ক্রিম) ৫. ঘন তরল দুধ ১ কাপ৬. গুঁড়া দুধ আধা কাপ৭. কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ৮. এলাচ ৪টি ৯. দারুচিনি ২ টুকরো ১০. তেজপাতা ১টি১১. কিশমিশ ১ টেবিল চামচ১২. পেস্তা কুচি ১ টেবিল চামচ ১৩. কাজুবাদাম কুচি ১ টেবিল চামচ১৪. মাওয়া ১ টেবিল চামচ ১৫. ছোট মিষ্টি পরিমাণমতো১৬. হলুদ ফুড কালার সামান্য (ঐচ্ছিক) ১৭. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালিশাহী নওয়াবি জর্দা বানানোর জন্য প্রথমে চাল ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে লবণ দিয়ে ৮০ ভাগ সেদ্ধ করুন। চাইলে সেদ্ধ করার পানিতে ফুড কালার মিশিয়ে নিতে পারেন। অন্যদিকে একটি পাত্রে ঘন দুধ, গুঁড়া দুধ ক্রিম এবং কনডেন্সড মিল্ক মিশিয়ে পাঁচ মিনিট জ্বাল দিয়ে ঘন মালাই তৈরি করুন।

Advertisement

এরপর একটি কড়াইতে ঘি গরম করে এলাচ, দারুচিনি এবং তেজপাতা ফোঁড়ন দিন। এর পর সেদ্ধ করা চাল কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দিন। চিনি গলে পানি শুকিয়ে আসলে ওপর থেকে মালাই, কিশমিশ ,পেস্তা-বাদাম কুচি, মাওয়া এবং ছোট মিষ্টি সব উপকরণ একসাথে হালকা আঁচে ১৫ মিনিট দমে রাখুন। নামিয়ে ঠান্ডা হওয়ার পর শাহী নওয়াবি জর্দা পরিবেশন করুন।

আরও পড়ুন :ইফতারে বাড়তি চমক লাচ্ছা সেমাইয়ের পিঠা পুষ্টি ও স্বাদের দারুণ সমন্বয় বিটরুটের হালুয়া

এসএকেওয়াই