বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরিকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক গণমাধ্যম।
Advertisement
অভিযোগটি তুলেছেন অভিনেত্রী রুবি রোজ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, প্রায় ১৬ বছর আগে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তার ওপর যৌন নির্যাতন চালান। পরে তিনি তার সেই পোস্টগুলো মুছে ফেলেন এবং জানান, এ বিষয়ে তিনি আর প্রকাশ্যে কিছু বলতে পারবেন না। কারণ তিনি পুলিশকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট জমা দিয়েছেন।অভিযোগকারী অভিনেত্রী রুবি রোজ
ভিক্টোরিয়া রাজ্য পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ২০১০ সালে মেলবোর্নে সংঘটিত একটি পুরোনো যৌন নির্যাতনের ঘটনা নিয়ে তদন্ত করছে। তবে তদন্ত চলমান থাকায় এর বেশি কোনো মন্তব্য করা হয়নি।
অন্যদিকে কেটি পেরির প্রতিনিধি এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অত্যন্ত ক্ষতিকর।কেটি পেরি
Advertisement
বিবৃতিতে আরও বলা হয়, রুবি রোজ অতীতে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে গুরুতর অভিযোগ তুলেছেন, যেগুলো পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়েছে।
বিশ্বজুড়ে ‘রোয়ার’, ‘হট অ্যান্ড কোল্ড’ ও ‘আই কিসড এ গার্ল’-এর মতো গানের জন্য পরিচিত কেটি পেরি সাম্প্রতিক সময়ে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনায় রয়েছেন।
এলআইএ
Advertisement