কানাডা দলের বর্তমান সময়ের সেরা ফুটবলার আলফন্সো ডেভিস। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় দলে জায়গা পাননি এই বায়ার্ন তারকা। অন্যদিকে এডিন জেকোকে ছাড়াই মূল একাদশ সাজিয়েছে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা বসনিয়া-হার্জেগোভিনা।
Advertisement
দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলার সুবাদে বর্তমান কানাডা দলের আত্মবিশ্বাদ তুঙ্গে। স্বাগতিক হিসেবেও তাই বাড়িত সুবিধা নিয়ে বসনিয়াকে হারাতে চায় তারা। একাদশে সুযোগ পেয়েছেন দেশটির হয়ে সর্বোচ্চ গোল করা জোনাথন ডেভিড।
অন্যদিকে বসনিয়া দলে মূল একাদশে জায়গা পাননি জেকো। তবে দ্বিতীয়ার্থ তিনি মাঠে নামবেন এটা অনেকটা অনুমেয়।
কানাডা একাদশ: ম্যাক্সিম ক্রেপিউ (গোলরক্ষক), অ্যালিস্টার জনস্টন , লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন।
Advertisement
বসনিয়া ও হার্জেগোভিনিয়া একাদশ: নিকোলা ভাসিলজ (গোলরক্ষক), তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।
আরআর/আইএইচএস