দেশজুড়ে

বজ্রপাতে নিজ বাড়িতেই প্রাণ গেলো গৃহবধূর

ঝিনাইদহের মহেশপুরে বৃষ্টি চলাকালে বাড়িতে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।‎নিহত গৃহবধূর নাম রোজিনা খাতুন (৩২)। তিনি বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।‎‎নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন রোজিনা খাতুন। ওই সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি চলাকালে আকস্মিকভাবে বজ্রপাত আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।‎‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।‎‎এম শাহাজান/এসআর/এএসএম

Advertisement