শিশুকে খুশি রাখতে অনেক সময়ই আমরা চকলেট, ক্যান্ডি বা মিষ্টি জাতীয় খাবার দিয়ে থাকি। মাঝেমধ্যে এগুলো খাওয়া স্বাভাবিক। কিন্তু প্রতিদিনের খাদ্যতালিকায় যদি অতিরিক্ত চিনি ঢুকে পড়ে, তখন বিষয়টি শুধু দাঁতের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না - এটি ধীরে ধীরে সন্তানের মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে।
Advertisement
শিশুর বেড়ে ওঠার সময় মস্তিষ্ক খুব দ্রুত বিকশিত হয়। এই সময় খাদ্যাভ্যাসের প্রভাব সরাসরি তার মনোযোগ, শেখার ক্ষমতা ও আচরণের ওপর পড়ে। জেনে নিন এখানে চিনি কীভাবে প্রভাব ফেলে –
১. রক্তে গ্লুকোজের ওঠানামাঅতিরিক্ত চিনি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়, আবার হঠাৎ কমেও যায়। এই ওঠানামা শিশুর মনোযোগ, মুড ও শেখার ক্ষমতায় প্রভাব ফেলে।
২. প্রদাহ বাড়াতে পারেগবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন বেশি চিনি খেলে শরীরে প্রদাহ বাড়তে পারে, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Advertisement
অতিরিক্ত চিনি গ্রহণ শিশুদের স্মৃতিশক্তি ও মনোযোগের স্থায়িত্ব কমাতে পারে - বিশেষ করে যারা নিয়মিত উচ্চমাত্রার চিনি খায়।
৪. আচরণে পরিবর্তনচিনি বেশি খাওয়ার পর অনেক শিশু অস্থির, খিটখিটে বা দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে। এটি তাদের দৈনন্দিন আচরণ ও শেখার পরিবেশকে প্রভাবিত করে।
৫. দীর্ঘমেয়াদি খাদ্যাভ্যাস তৈরি করেছোটবেলায় বেশি মিষ্টি খাওয়ার অভ্যাস তৈরি হলে সেটি বড় হয়েও থেকে যায়, যা ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
তাহলে কী করবেন? ১. প্রক্রিয়াজাত চিনি কমানক্যান্ডি, প্যাকেটজাত জুস, সিরিয়াল - এসব খাবারে লুকানো চিনি বেশি থাকে। এগুলো সীমিত রাখুন।
Advertisement
ফলমূল শিশুর জন্য ভালো বিকল্প হতে পারে। এতে প্রাকৃতিক চিনি থাকলেও ফাইবার ও পুষ্টিগুণও থাকে।
৩. খাবারের ভারসাম্য বজায় রাখুনকার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট - যেমন বাদাম - যোগ করলে রক্তে গ্লুকোজের ওঠানামা কম হয়।
৪. পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুনশরীরে পানির ঘাটতি হলেও মনোযোগ ও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে।
৫. নির্দিষ্ট সময়ে খাবার দিনঅনিয়মিত খাওয়ার ফলে এনার্জি লেভেল ওঠানামা করে। নির্দিষ্ট সময়ে খাবার দিলে তা স্থিতিশীল থাকে।
গবেষণায় দেখা গেছে, সুষম খাদ্যাভ্যাস শিশুদের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন পুষ্টি গবেষণা সংস্থা অতিরিক্ত চিনি গ্রহণ সীমিত রাখার পরামর্শ দেয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
মনে রাখতে হবে, চিনি সম্পূর্ণ বন্ধ করার প্রয়োজন নেই। তবে নিয়মিত ও অতিরিক্ত গ্রহণই সমস্যার মূল। ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্তই সন্তানের মনোযোগ, মুড ও শেখার ক্ষমতায় বড় পরিবর্তন আনতে পারে।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, জার্নাল অব নিউট্রিশন
এএমপি/এমএস