ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ঢাবি অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Advertisement
বিভাগীয় চেয়ারম্যান রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ খালিদ ও মাস্টার্সের শিক্ষার্থী সাইয়িদা রেজা সুজানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তিনি বলেন, এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। ভালো রেজাল্টের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য তিনি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
Advertisement
এফএআর/এমকেআর