লাইফস্টাইল

রসালো লেবু চেনার সহজ উপায়

বাজারে গিয়ে সঠিক লেবু বাছাই করা অনেকের জন্যই একটু ঝামেলার কাজ। দেখতে সুন্দর হলেই যে লেবু ভালো হবে, এমন নয়। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে খুব কাঁচা, নয়তো অতিরিক্ত পাকালেবু কিনে ফেলি। ফলে রান্নায় বা পানীয়তে ব্যবহার করতে গিয়ে হতাশ হতে হয়। কিন্তু কিছু সহজ কৌশল জানলে খুব সহজেই আপনি রসালো ও টাটকা লেবু বেছে নিতে পারবেন।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক রসালো লেবু কীভাবে বাছাই করবেন- 

ওজন দেখে বোঝা

লেবু বাছাই করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো এর ওজন লক্ষ্য করা। সাধারণত একই আকারের লেবুগুলোর মধ্যে যে লেবুটি বেশি ভারী মনে হবে, সেটিই বেশি রসালো হয়। কারণ এর ভেতরে রসের পরিমাণ বেশি থাকে। তাই লেবু হাতে নিয়ে একটু তুলনা করে দেখুন-যেটা ভারী, সেটাই নেয়ার চেষ্টা করুন।

আরও পড়ুন: কাটা পেঁয়াজ যেভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে ইলেকট্রিক কেটলিতে চা ও পানি ফুটানো ছাড়া যেসব কাজ করতে পারবেন  আলতো করে চেপে দেখুন

ওজন দেখার পর লেবুটি আলতো করে চেপে দেখুন। যদি লেবুটি সামান্য নরম অনুভূত হয়, তাহলে বুঝবেন এটি পাকা এবং রসালো। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেবু কখনোই জোরে চাপবেন না। এতে ফলের ভেতরের অংশ নষ্ট হয়ে যেতে পারে বা বাইরে থেকে ভালো দেখালেও ভেতরে ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

খোসার দিকে নজর দিন

লেবুর খোসা দেখে অনেকটাই বোঝা যায় সেটি কেমন হবে। যদি খোসা খসখসে বা রুক্ষ মনে হয়, তাহলে বুঝবেন লেবুটি পুরোপুরি পরিপক্ক হয়নি। এ ধরনের লেবুতে সাধারণত রস কম থাকে।

অন্যদিকে, মসৃণ ও টানটান খোসার লেবুগুলো সাধারণত বেশি পাকা ও রসালো হয়। তাই লেবু বাছাই করার সময় খোসার গঠন ভালোভাবে খেয়াল করুন।

রং দেখে

লেবুর রং ও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। উজ্জ্বল হালকা হলুদ রঙের লেবু সাধারণত সবচেয়ে ভালো হয়। এই রং বোঝায় যে লেবুটি ঠিকমতো পেকেছে এবং এর ভেতরে রসও যথেষ্ট আছে।

তবে খুব বেশি গাঢ় হলুদ বা প্রায় কমলা রঙের লেবু এড়িয়ে চলাই ভালো। কারণ এগুলো অতিরিক্ত পাকা হতে পারে, যা স্বাদে তেমন ভালো নাও লাগতে পারে।

Advertisement

দাগ দেখলে সতর্ক হোন

লেবুর গায়ে কোনো দাগ বা দাগের মতো চিহ্ন আছে কিনা সেটাও খেয়াল করা জরুরি। যদি বাদামি বা কালচে দাগ দেখা যায়, তাহলে বুঝতে হবে লেবুটি নষ্ট হওয়ার পথে। এ ধরনের লেবু দ্রুত পচে যেতে পারে এবং কেটে দেখলে ভালো গন্ধের বদলে অস্বাভাবিক গন্ধও বের হতে পারে।তাই যতটা সম্ভব দাগমুক্ত, পরিষ্কার ও উজ্জ্বল লেবুই বেছে নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া , ডেইলি হান্ট

এসএকেওয়াই