আন্তর্জাতিক

পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স, প্রতিনিধি পাঠায়নি ইরান

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাড়বেন এবং পাকিস্তান যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওয়ানা হবেন।

Advertisement

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার জানিয়েছে যে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য এখনো কোনো ইরানি প্রতিনিধিদল রওয়ানা হয়নি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইরান থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে কোনো প্রতিনিধিদল রওনা হয়নি; তা মূল প্রতিনিধিদল হোক বা সহায়ক; প্রাথমিক হোক বা দ্বিতীয়।

সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Advertisement

সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ‘শিগগির’ পাকিস্তান সফরে যাবে। ওই আলোচনায় ইরান অংশ নেবে কি না এ বিষয়ে এখনো তেহরানের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

টিটিএন