চড়া গরমে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে, তেমনি মনও চায় একটু ঠান্ডা ও সতেজ কিছু। বাইরে থেকে ঠান্ডা পানীয় কিনে খাওয়ার বদলে ঘরেই যদি সহজে বানানো যায় স্বাস্থ্যকর কিছু, তাহলে সেটাই হয় সেরা সমাধান।
Advertisement
আইসড টি এমন একটি পানীয়, যা একদিকে যেমন রিফ্রেশিং, তেমনি বানানোও খুব সহজ। লেবুর হালকা টক আর চায়ের স্বাদ মিলিয়ে এটি গরমের দিনে এনে দেয় আলাদা স্বস্তি।
অল্প কিছু উপকরণেই বানিয়ে নিতে পারেন ঘরোয়া আইসড টি -উপকরণ
১. চা পাতা ২ চা চামচ২. পানি ২ কাপ৩. চিনি বা মধু স্বাদমতো৪. লেবুর রস ১-২ টেবিল চামচ৫. বরফ কুচি প্রয়োজনমতো৬. পুদিনা পাতা
Advertisement
প্রস্তুত প্রণালি
প্রথমে পানি ফুটিয়ে তাতে চা পাতা দিয়ে ৩-৪ মিনিট জ্বাল দিন। এরপর ছেঁকে নিয়ে চা ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হলে এতে চিনি বা মধু মিশিয়ে নিন। এরপর লেবুর রস যোগ করে ভালোভাবে নেড়ে নিন।
গ্লাসে বরফ কুচি দিয়ে তার ওপর চা ঢেলে দিন। চাইলে পুদিনা পাতা যোগ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। গরমের দিনে এটি শরীরকে দ্রুত সতেজ করে তুলবে।
Advertisement
এএমপি/এএসএম