অর্থনীতি

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব সভাপতিত্ব করেন।

আরও পড়ুনটিসিবির জন্য তেল-ডাল কিনবে সরকার, ব্যয় ১৯৭ কোটি টাকা ৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার 

সভায় কোম্পানির পরিচালক এস এম আব্দুল হামিদ, এফসিএ এবং মো. আলতাফ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবু সাঈদ মো. নাহিদ, এফসিএস, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ছাড়া অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

Advertisement

এসময় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন। তারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

কেএসআর/