খেলাধুলা

নারী কাবাডিতে ভারতের কাছে হার, বদলালো না পদকের রং

সেমিফাইনালে উঠেই এশিয়ান বিচ গেমস নারী কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছিল। সেই পদকের রংটা বদলাবে কিনা তা নির্ভর করছিল বাংলাদেশের মেয়েরা ফাইনালে উঠার ওপর। ফাইনালে উঠলে রৌপ্য নিশ্চিত, জিতলে স্বর্ণ। তবে পদকের রংটা বদলাতে পারেনি বাংলাদেশ।

Advertisement

বাংলাদেশের মেয়েদের কঠিন পরীক্ষাটা হয়ে গেছে সেমিফাইনালে। কাবাডিতে একচেটিয়া প্রাধান্য থাকা ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইটা আর জিততে পারেনি বাংলাদেশ। ফলে ব্রোঞ্জ পদকের সন্তষ্টি নিয়েই ফিরতে হচ্ছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। রোববার সেমিফাইনালে বাংলাদেশকে ৫০-৩১ পয়েন্টে হারিয়েছে ভারত।

চীনের সানিয়ায় রোববার এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ হেরে যায় নেপালের কাছে। এই হারেই সেমিফাইনালে ভারতের সামনে পড়েছিল বাংলাদেশ। তখনই রৌপ্যের আশাটা ফিকে হয়েছিল।

বাস্তবেও হয়েছে তাই। নেপালের বিপক্ষে ম্যাচটি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশ হেরেছে ৩৮-৩৬ পয়েন্টে। এই হারে গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ খেলেছে সেমিফাইনালে।

Advertisement

আরআই/এমএমআর