জাতীয়

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (৩২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নন্দীপাড়া মসজিদ গলির তিতাস রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, খবর পেয়ে গতকাল রাতে নন্দীপাড়া মসজিদ গলি তিতাস রোড এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের মুখে জানতে পেরেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিনের মৃত্যু হয়। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আল আমিনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার পশ্চিম ছয়গাঁও গ্রাম। তার বাবার নাম আমজাদ আলী শেখ। তিনি খিলগাঁও নন্দীপাড়া মসজিদ গলির তিতাস রোড এলাকায় একটি বাসায় থাকতেন।

Advertisement

কাজী আল আমিন/এমআইএইচএস