সাহিত্য

সমকালীন কবিতা: বৃষ্টিভেজা কফিন

জি বি এম রুবেল আহম্মেদ

Advertisement

আজ রাতভর ভিজে গেছে শহরঅলিগলি ডুবে আছে বৃষ্টির জলেদীর্ঘশ্বাসের কাফনে মোড়াআমার জীবন্ত আত্মাকিলবিল করে জেগে ওঠে দুটি চোখঅন্ধের মতো তাতে জমে থাকে অন্ধকারকফিনের পেরেকে আটকে যায় রুহজলমগ্ন শরীর ভেসে ওঠে নিঃশব্দেআত্মা ফিসফিস করে জানায় আর্তনাদ—‘ঈশ্বর, এবার কি থামবে না এই জলধারা?’

এসইউ

Advertisement