সাহিত্য

সুমি ইসলামের কবিতা: সীমাবদ্ধতা

থামতে হবে, মানতে হবে, সব কিছু ঠিক বুঝতে হবেতোমার সীমাবদ্ধতা কতটুকু সেটা আগে জানতে হবে।কথার মাঝে কথা বলা— একটু থামো, বোঝ আগে, কথা বলা কি ঠিক হবে?ছোট্ট জীবন, এত কথা খুব করেই কি বলতে হবে?এই তো জীবন, এরই মাঝে আছে না-বলা সব যত কথাতারপরও বুঝতে হবে কোথায় তোমায় থামতে হবে।

Advertisement

দুনিয়াটাকে দেখতে চাও? আগে তোমায় ভাবতে হবেকতদূরে যেতে চাও? মনটাকে তো বাঁধতে হবে।

কত কিছু মনটাতে চায়এটা-ওটা কিনতে হবে,গলার মালা, কানের দুলআলমারিতে থাকে থাকে শাড়িগুলো রাখতে হবে,লাগাম টানো, লাগাম টানোথামতে জানা শিখতে হবে, মনটা তো বাঁধতে হবে।

আকাশটাকে ছুঁতে চাও?তাহলে তো উড়তে হবে, এবার তোমায় উড়তে হবে।পাখির মতো ডানা মেলে চাই উড়তে বহুদূর,মাটির টানে নেমে আসি, সুর কেটে যায় সুর কেটে যায় তানপুরাতেসীমারেখা জানিয়ে দেয় কতটুকু পথ চলতে হবে।কষ্টের এই প্রাচীরগুলোই শেখায় তোমায়— নতুন করে বাঁচতে হবে।সীমাবদ্ধতার মাঝেই মানুষ নিজের জয়ের স্বপ্ন গড়ে।

Advertisement

এসইউ