অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগপন্থি ৬১ জন আইনজীবী। এসব আইনজীবী অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেফতার হয়ে কারাবরণ করেন।
Advertisement
গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি ‘ইউনূসের বিচার চাই’ সহ নানান স্লোগান দেন। মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকারের মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার ৬১ জন আইনজীবীর ঐতিহাসিক কারামুক্তি দিবস উপলক্ষে প্রতিবাদ ও মানববন্ধন’।
আরও পড়ুন নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ড কার্যকর হবে কতদিনে?মানববন্ধনে কারামুক্ত আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ এবং মামলা পরিচালনায় বাধা দেওয়া হয়েছে, এর তীব্র নিন্দা জানাই।
Advertisement
এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে আটক থাকা আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট মো. তৌহিদ, অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল প্রমুখ।
এমডিএএ/কেএসআর
Advertisement