মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
Advertisement
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এসময় বিজিবি পুলিশের পাশাপাশি নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত হন।
পরিবারের দাবি, নিহত মুজিবুর রহমান মাছ শিকারের জন্য বিকেলে গিয়েছিলেন। এরপর সন্ধ্যায় খবর আসে বিএসএফ গুলি করে হত্যা করেছে।
Advertisement
তবে স্থানীয়রা জানান মুজিবুর দীর্ঘদিন ধরে চোরাকারবারিতে জড়িত ছিল। চোরাই মাল আনার জন্য সে ভারতে যায়।
কুলাউড়া থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএসএফ মুজিবুরের মরদেহ হস্তান্তর করেছে। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহিদুল ইসলাম/এএইচ/এমএস
Advertisement