স্বাস্থ্য

নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Advertisement

রোববার (১৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।’

নরসিংদী বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিজ জেলা। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য।

Advertisement

এসইউজে/বিএ