লাইফস্টাইল

ঘরেই বানিয়ে নিন বিফ কাটলেট

বিফ কাটলেট-শুনলেই যেন মুখে পানি চলে আসে, তাই না? বাইরে থেকে কিনে খাওয়ার বদলে এবার খুব সহজ উপকরণ আর অল্প সময়েই আপনি তৈরি করতে পারেন মচমচে, সুস্বাদু বিফ কাটলেট।

Advertisement

চায়ের আড্ডা হোক বা হালকা নাস্তা-এই রেসিপিটি আপনার টেবিলে এনে দেবে রেস্টুরেন্ট-স্টাইলের স্বাদ। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে ঘরেই ঝটপট বানিয়ে ফেলা যায় পারফেক্ট বিফ কাটলেট।

আরও পড়ুন ফ্রিজে রাখা বাসি ভাত দিয়ে তৈরি করুন বিকেলের দারুণ নাস্তা উপকরণ বিফ কিমা ৫০০ গ্রাম পেঁয়াজকুচি আধা কাপ সিদ্ধ আলু ২-৩টি আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী গরমমসলা গুঁড়া ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া ১ চা চামচ লবণ স্বাদমতো ডিম ১টি ব্রেডক্র্যাম্ব পরিমাণমতো তেল ভাজার জন্য আরও পড়ুন কম সময়ে বানিয়ে নিন ডিম দিয়ে লাউ ভাজি যেভাবে তৈরি করবেন

প্রথমে বিফ কিমা আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন। এরপর আগে থেকেই সিদ্ধ করে রাখা আলুর সঙ্গে কিমাটি ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি কড়াইতে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও গুঁড়া মসলা দিয়ে হালকা ভেজে নিন। এরপর এতে আলু ও কিমার মিশ্রণ যোগ করে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে ফেলুন।

মিশ্রণটি ঠান্ডা হলে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে কাটলেটের আকারে গড়ে নিন। এরপর ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে ভালোভাবে কোট করে নিন। এবার প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো দুই পাশ থেকে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। সবশেষে পছন্দমতো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Advertisement

জেএস