ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. খায়রুজ্জামান বাবু মোল্যাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খায়রুজ্জামান সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকেলে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।’
এন কে বি নয়ন/এএইচ/এএসএম
Advertisement