খেলাধুলা

কোথায় হারল বাংলাদেশ, যা বললেন ইমন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা পরিকল্পনামাফিকই করেছিল বাংলাদেশ। তবে পারভেজ হোসেন ইমনের মতে, ম্যাচের মোড় ঘুরে যায় তার এবং সাইফ হাসানের পরপর দুই উইকেট হারানোর পর। সেই ধাক্কা সামলে আর লক্ষ্যপূরণের পথে ফিরতে পারেনি স্বাগতিকরা।

Advertisement

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমন বলেন, শুরুটা ঠিক পথেই ছিল। কিন্তু ব্যাক-টু-ব্যাক দুই উইকেট হারানোই সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছিলাম। আমার মনে হয়েছে, সবচেয়ে বড় ক্ষতি ছিল আমার আর সাইফ ভাইয়ের উইকেট দুটি পরপর পড়ে যাওয়া। ওই জায়গাতেই আমরা একটু পিছিয়ে গেছি। না হলে ম্যাচটা খুব সুন্দরভাবেই এগোচ্ছিল।’

ইমনেরর মতে, ১৯৭ রানের মতো লক্ষ্য তাড়া করতে হলে একজন ব্যাটসম্যানকে অন্তত বড় ইনিংস খেলতেই হতো। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু পেলেও কেউ সেটিকে বড় স্কোরে রূপ দিতে পারেননি।

তিনি বলেন, ‘এ ধরনের রান তাড়া করতে হলে একজনের বড় ইনিংস খেলতেই হয়। আমরা আসলে প্রায় সবাই ৩০-৪০ রানের মধ্যে আউট হয়েছি। আমাদের মধ্যে যেকোনো একজন যদি ওই ৩০-৪০ রানকে বড় স্কোরে রূপ দিতে পারত, তাহলে ম্যাচটা তাড়া করা অনেক সহজ হতো।’

Advertisement

সাইফ হাসানের আউট নিয়েও কথা বলেন জাকের। তার মতে, ভুল হতেই পারে, তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর আশা রাখছেন তিনি, ‘লম্বা সময় ব্যাট করতে পারলে অবশ্যই আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমরা তো মানুষ, ভুল হতেই পারে। আশা করি, তিনি পরের ইনিংসেই এটা থেকে বেরিয়ে আসবেন।’

টি-টোয়েন্টিতে দলের ব্যাটিং পরিকল্পনা নিয়েও নিজের মত দেন জাকের। তার বিশ্বাস, বড় রান তাড়া করতে হলে একজন ব্যাটসম্যানকে ইনিংস ধরে রেখে খেলতে হবে, আর সুযোগ পেলেই বাউন্ডারি আদায় করতে হবে। ইমন বলেন, ‘আমার মনে হয়, আমাদের দলে ধরে খেলার মতো ব্যাটসম্যান আছে। হৃদয় ভাই নিয়মিতই এই কাজটা করে। সাইফ ভাইও আজ সেটা করার চেষ্টা করেছে।’

এসকেডি/আইএইচএস

Advertisement