ফরিদপুরে শর্ট সার্কিট থেকে আগুনে চারটি দোকান ও মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকানদারদের দাবি।
Advertisement
শুক্রবার (১৯ জুন) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন দোকানের মালিকরা।
ভুক্তভোগী দোকান মালিকরা বলেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে সোনালী টায়ার হাউজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথেই মুহূর্তের মধ্যে আশপাশের শহিদ ইঞ্জিনিয়ারিং, খান মেশিনারিজ ও বিপ্লব মোটরসহ চারটি দোকানের ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে থাকা টায়ার ও পরিবহনের মেশিনের পার্টস পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে কাজ করি। তাতে আগুন নিয়ন্ত্রণ না হলে আরও দুটিসহ মোট চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Advertisement
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এন কে বি নয়ন/এমআরএমNKBN