জাতীয়

আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর ভাষানটেক থানা এলাকায় বন্ধ থাকা পোশাক কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। এসময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (২০ জুন) সকালে কচুক্ষেতের ইনফর্ম টেক্সটাইলের শ্রমিকরা এই আন্দোলন করেন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার জানান, ঈদের না চালু হওয়া ইনফর্ম টেক্সটাইলে কয়েকদিন ধরেই ঝামেলা চলছে। আজ সকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’

Advertisement

এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা ১৫ দিন ধরে রাস্তায় রয়েছেন। পুলিশ তাদের মেরেছে। তাদের প্রশ্ন- শ্রমিকদের জন্য কি কোনো আইন নেই? পুলিশ তাদের কেন মারবে?

শ্রমিকরা আরও জানান, ঈদে ছুটি শেষে ৬ জুন কারখানায় এসে দেখেন তালা ঝোলানো। মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো কথা বলেনি, বেতনও দেয়নি। বিনা কারণে নোটিশ না দিয়ে বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের না জানিয়ে মালপত্র নামিয়ে নিয়ে চলে গেছে।

কেআর/একিউএফ

Advertisement