লাইফস্টাইল

বাবা দিবসে যেসব জিনিস উপহার হিসেবে দিতে পারেন

আসছে বাবা দিবস। বাবাকে ভালোবাসা জানানোর জন্য কি সত্যিই নির্দিষ্ট একটি দিনের প্রয়োজন আছে? এই প্রশ্ন ঘিরে মতভেদ থাকলেও সত্যিটা হলো, একটি বিশেষ দিনকে কেন্দ্র করে অনুভূতি প্রকাশ করলে সম্পর্ক আরও গভীর হয়। তাই অনেকেই এই দিনটিকে বাবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর সুযোগ হিসেবে বেছে নেন। বর্তমানে বাবা দিবসকে ঘিরে অনেকেই কেক কেটে উদযাপন করেন, কেউ বাবাকে নিয়ে ঘুরতে যান, আবার কেউ সারাদিন বাবার সঙ্গে সময় কাটান। ছোট কিংবা বড় যে কোনো উপহারই বাবার প্রতি সন্তানের ভালোবাসার প্রতিফলন ঘটে।

Advertisement

আসুন জেনে নেওযা যাক এই দিনে বাবাকে কী কী উপহার দিতে পারেন-

পার্সোনালাইজড কফি মগ

বাবার সঙ্গে ছোটবেলার কোনো সুন্দর ছবি কিংবা একটি আবেগঘন বার্তা ছাপিয়ে তৈরি করা যায় পার্সোনালাইজড কফি মগ। প্রতিদিন ব্যবহারের জিনিস হওয়ায় এটি বারবার বাবাকে সন্তানের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। এমন উপহার সাধারণ হলেও এর আবেগ কখনো পুরোনো হয় না।

আরও পড়ুন বিশ্বকাপের সময় অফিসে উৎপাদনশীলতা কেন কমে যায়? নোটবুক

ব্যস্ত জীবনের চিন্তা-ভাবনা গুছিয়ে রাখার জন্য নোটবুক খুবই কার্যকর একটি উপহার হতে পারে। অনেকেই মনে করেন এটি তরুণদের জন্য বেশি প্রয়োজনীয়, কিন্তু বাবারাও নিজেদের ভাবনা, পরিকল্পনা বা দৈনন্দিন অভিজ্ঞতা লিখে রাখার মাধ্যমে মানসিকভাবে হালকা অনুভব করতে পারেন। তাই এটি একটি অর্থবহ ও ব্যবহারিক উপহার।

Advertisement

প্রিয় বই

বাবার পছন্দ অনুযায়ী একটি অনুপ্রেরণামূলক বই, গল্প, উপন্যাস বা কবিতার বই হতে পারে দারুণ উপহার। অনেক সময় পরিবারকে সময় দিতে গিয়ে নিজের জন্য বই কেনার কথা তিনি ভাবেন না। তাই একটি ভালো বই বাবার অবসর সময়কে আরও সুন্দর করে তুলতে পারে।

গ্রুমিং কিট

ব্যস্ত জীবনে অনেক বাবাই নিজের যত্নের বিষয়টি উপেক্ষা করেন। একটি সাধারণ গ্রুমিং কিট, যেমন শেভিং সেট, স্কিনকেয়ার সামগ্রী বা বেসিক হাইজিন পণ্য ব্যবহার করেন, তাদের জন্য হতে পারে নতুন অভ্যাসের শুরু। এটি শুধু উপহার নয়, বরং নিজের যত্ন নেওয়ার একটি স্মারক হিসেবেও কাজ করে।

ঘড়ি

ঘড়ি সবসময়ই একটি ক্লাসিক ও মর্যাদাপূর্ণ উপহার। এটি সময়ের প্রতি সচেতনতা যেমন বোঝায়, তেমনি স্টাইল ও ব্যক্তিত্বও প্রকাশ করে। ভালো মানের একটি হাতঘড়ি বাবার দৈনন্দিন জীবনে ব্যবহারিক ও আবেগপূর্ণ দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ফটো ফ্রেম

পরিবারের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্তের ছবি ফ্রেমে বাঁধিয়ে দেওয়া যেতে পারে। এটি শুধু একটি ছবি নয়, বরং স্মৃতির একটি স্থায়ী অংশ হয়ে ঘরের দেয়ালে বা টেবিলে জায়গা করে নেয়। বাবার জন্য এটি হতে পারে সবচেয়ে আবেগঘন উপহারগুলোর একটি।

Advertisement

আরও পড়ুন মন খারাপের দিনে কেন চায়ের কথাই আগে মনে পড়ে? মোবাইল ফোন স্ট্যান্ড

দৈনন্দিন জীবনে ব্যবহারিক একটি উপহার হতে পারে মোবাইল ফোন স্ট্যান্ড। এতে ফোন রাখা সহজ হয়, চার্জিং বা খুঁজে পাওয়ার ঝামেলাও কমে। ছোট হলেও এটি বাবার দৈনন্দিন কাজে অনেক সুবিধা এনে দিতে পারে।

হাতে লেখা চিঠি

সব উপহারের ভিড়ে সবচেয়ে মূল্যবান হতে পারে একটি হাতে লেখা চিঠি। এতে বাবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, স্মৃতি এবং না বলা কথাগুলো প্রকাশ করা যায়। এমনকি ছোট ছোট অভিমানও আন্তরিকভাবে তুলে ধরা যায় এই চিঠিতে। প্রযুক্তির যুগে হাতে লেখা একটি চিঠি আজও সবচেয়ে ব্যক্তিগত ও আবেগপূর্ণ উপহার হিসেবে বিবেচিত হয়।

বাবা দিবসের উপহার যতই ছোট হোক না কেন, তার পেছনের অনুভূতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দিনকে উপলক্ষ করে যদি বাবার মুখে হাসি ফোটানো যায়, তবে সেটিই সবচেয়ে বড় উপহার। কারণ শেষ পর্যন্ত উপহার নয়, ভালোবাসার প্রকাশই সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক ম্যাগাজিন, ভোগ ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই