জাতীয়

ডেমরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর ডেমরায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement

শনিবার (২০ জুন) দিনগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন নারী এমপির হুঁশিয়ারি / ‘যে প্রশাসন বিএনপিকে পাত্তা দিচ্ছে না, তাকে রাখা হবে না’

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুদ্দিন বলেন, নাইট ডিউটি করার সময় ৯৯৯ নম্বরে খবর পেয়ে রামপুরা-ডেমরা রোডের মেন্দিপুরে গুরুতর আহত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন নদী খননের মাটিতে চাপা পড়া ৬৮ পরিবারকে আর্থিক সহায়তা

তিনি বলেন, স্থানীয়রা জানান- ওই যুবক রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

Advertisement

নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মইনুদ্দিন।

কাজী আল-আমিন/কেএসআর