ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে মেটা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কিছু প্রিমিয়াম সুবিধা চালুর পর এবার জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে আসছে আরও দুটি গুরুত্বপূর্ণ ফিচার। নতুন সুবিধাগুলোর মাধ্যমে অনলাইনে থাকা বন্ধুদের সহজে শনাক্ত করা এবং ব্যাকআপ ফাইল আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।
Advertisement
হোয়াটসঅ্যাপের নতুন ‘গ্রিন ডট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো না খুলেই জানতে পারবেন কোন কনট্যাক্ট বর্তমানে অনলাইনে আছেন। কোনো ব্যক্তি সক্রিয় থাকলে তার প্রোফাইল ছবির পাশে একটি সবুজ বিন্দু দেখা যাবে। ফলে বারবার চ্যাটে প্রবেশ না করেও এক নজরে অনলাইন স্ট্যাটাস বোঝা সম্ভব হবে।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন কর্মক্ষেত্রভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্মে এমন সুবিধা আগে থেকেই রয়েছে। এবার সেই অভিজ্ঞতাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে মেটা।
আরও পড়ুন ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ উন্নত ব্যাকআপ ব্যবস্থাপনাহোয়াটসঅ্যাপে আরও যুক্ত হচ্ছে একটি নতুন ব্যাকআপ ম্যানেজমেন্ট টুল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের সংরক্ষিত ব্যাকআপ ফাইলগুলোর তালিকা দেখতে পারবেন। প্রয়োজন না হলে পুরোনো ব্যাকআপ মুছে ফেলা, গুরুত্বপূর্ণ ব্যাকআপের কপি তৈরি করা কিংবা স্টোরেজ ব্যবস্থাপনা আরও সহজে করা যাবে।
Advertisement
এতে স্মার্টফোনের অভ্যন্তরীণ মেমোরি এবং গুগল ড্রাইভ উভয় ক্ষেত্রেই অপ্রয়োজনীয় জায়গা দখল কমবে, ফলে স্টোরেজ ব্যবহারে আরও সুবিধা মিলবে।
কবে পাওয়া যাবে?বর্তমানে ফিচার দুটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই এগুলো ধাপে ধাপে বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। ফিচার দুটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবেকেএসকে
Advertisement