বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ইউরোপের অন্যতম সেরা দল বেলজিয়াম। প্রথম ম্যাচে তার আফ্রিকার দল মিশরের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছিল। যদিও খেলা দিয়ে সকলের মন ভরাতে পারেনি রুডি গার্সিয়ার দল। এবার ইরান ম্যাচের আগে বড় ধাক্কা খেল তারা। দলের অন্যতম সেরা ফুটবলার জেরেমি ডকুকে এই ম্যাচে তারা পাচ্ছে না। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে বেলজিয়াম তাদের অফিশিয়াল ‘এক্স’ একাউন্টে লেখেন, ‘অসুস্থতার কারণে জেরেমি ডকু ইরানের বিপক্ষে স্কোয়াডে থাকছেন না।’
বেলজিয়াম তাদের পোস্টে ডকুর বিষয়ে খোলাশা না বললেও কোচ রুডি গার্সিয়া এই ম্যান সিটি তারকার আসল সমস্যা সংবাদ সম্মেলনে বলেন। এই স্প্যানিশ কোচ জানান, মূলত শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই ম্যাচে তাকে পাওয়া যাবে না।
বেলজিয়াম তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সাথে। গ্রুপের শীষ স্থান দখলের লড়াইয়ে ইরানের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। ডকু না থাকায় অভিজ্ঞ ডি ব্রুইন ও লুকাকুর দিকেই তাকিয়ে থাকতে হবে রেড ডেভিলদের।
Advertisement
আরআর/আইএন