বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ড এখন মেসির দখলে। তিন বিশ্বকাপে তিন পেনাল্টি মিস করেছেন যা ইতিহাসের সর্বোচ্চ। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের দিনে ঠিকই জোড়া গোল করে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
Advertisement
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে নবম মিনিটের মাথায় পেনাল্টি পেলে সেটিতে গোল করতে ব্যর্থ হন মেসি। এ সময় মেসিকে বেশ বিমর্ষ ও রাগান্বিত দেখা যায়।
শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় মেসি বলেন, ‘পেনাল্টি মিস করার মুহূর্তে আমি নিজের উপর রেগে গিয়েছিলাম; কিন্তু আমরা সেটিক উৎরে জয়ী হতে পেরেছি, যেটা আসলে গুরুত্বপূর্ণ দিক।’
অস্ট্রিয়ার বিপক্ষে দলের মানসিকতারও প্রশংসা করেন মেসি। ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমরা তাদেরকে কয়েকটি সুযোগ দিয়েছিলাম এবং তাদেরকে প্রতিহত করি আমরা। আমি আগেই বলেছি এটা কেবল প্রথম ধাপ। টুর্নামেন্টটি দীর্ঘ সময়ের এবং বেশ কঠিন। আমরা প্রতিটি ম্যাচের জন্যেই প্রস্তুতি নিচ্ছি। আমি মাঠের খেলাটাকে বেশ উপভোগ করছি।’
Advertisement
আরআর/আইএইচএস/