খেলাধুলা

টানা ৬ বিশ্বকাপে গোল করার বিশ্বরেকর্ড রোনালদোর

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের নিষ্প্রভ পারফরম্যান্স রোনালদোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। নিন্দুকেরা নানা সমালোচনা করছিলেন তার খেলার ধরনের। সবাইকে এক নিমিষেই চুপ করিয়ে দিলেন আল নাসর তারকা। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই উজবেকিস্তানের বিপক্ষে জ্বলে উঠলেন ৫বার ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

Advertisement

ম্যাচের ৬ষ্ঠ মিনিটের মাথায় গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। আর সে সঙ্গে তিনি করে ফেললেন একটি রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি।

২০০৬ বিশ্বকাপে ১টি, ২০১০ বিশ্বকাপে ১টি, ২০১৪ বিশ্বকাপে ১টি, ২০১৮ বিশ্বকাপে ৪টি, ২০২২ বিশ্বকাপে ১টি ও ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১টি গোল করলেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো লিওনেল মেসিও রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপ খেলছেন এবার। কিন্তু তিনি ২০১০ বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি। যে কারণে, বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোলের মালিক হলেও এই একটি ক্ষেত্রে রোনালদোর চেয়ে পিছিয়ে লিওনেল মেসি।

Advertisement

আরআর/আইএইচএস