‘বি’ গ্রুপ থেকে এখনও কোনো দলের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত হয়নি। এই গ্রুপে রয়েছে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ কানাডা। কিছুক্ষণ পর ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
Advertisement
বাংলাদেশ সময় রাত ১টায় কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
কাতারের জালে ৬ গোলে দেওয়ার পর এই ম্যাচে মাঠে নামছে কানাডা। তাই বলা যায় তুমুল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।
অন্যদিকে, সুইজারল্যান্ড তাদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে মাত্র ১৫ মিনিটের ঝড়ো পারফরম্যান্সে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।
Advertisement
কানাডা ও সুইজারল্যান্ড দুই দলই ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশ ঘোষণা করেছে। চলুন দেখে নিই সেই একাদশ।
কানাডা একাদশ
ম্যাক্সিম ক্রেপো (গোলরক্ষক), রিচি লারিয়া, ডেরেক কর্নেলিয়াস, জোয়েল দে ফুগেরোলেস, আলিস্টেয়ার জনস্টন, আলি আহমেদ, ইসমায়েল কোনে সালিবা, মাত্যু শোইনিয়ের, তাজন বুকানান, সাইল লারিন, জোনাথন ডেভিড (অধিনায়ক)
সুইজারল্যান্ড একাদশ
Advertisement
গ্রেগর কোবেল (গোলরক্ষক), রিকার্দো রদ্রিগেজ, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, লুকা জাকেজ, গ্রানিত জাকা (অধিনায়ক), রেমো ফ্রয়লার, রুবিন ভার্গাস, জিব্রিল সাওজোহান মানজাম্বি, ব্রিল এমবোলো।
আইএন