জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো চমক নেই, সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডই রাখা হয়েছে।
Advertisement
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানরা আছেন স্কোয়াডে। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা। তাদের সঙ্গে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা।
বাংলাদেশ সফর শুরু করবে একটি টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইতিমধ্যে টেস্ট দল জিম্বাবুয়ে পৌছেছে।
Advertisement
এরপর একই ভেন্যুতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
বাংলাদেশের ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
Advertisement
এসকেডি/আইএন