চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
Advertisement
শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে জাদুঘরে পৌঁছালে তাদের স্বাগত জানান জাদুঘরের কিউরেটর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জাদুঘরটি পরিদর্শন করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস এবং দলটির ক্রমবিকাশ কীভাবে হয়েছে, তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস, প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিকাশ এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি তুলে ধরা হয়।
Advertisement
এসময় প্রধানমন্ত্রী জাদুঘরের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) কোস্টারও উপভোগ করেন। পরিদর্শন শেষে তিনি জাদুঘরের দর্শনার্থী বইয়ে সই করেন।
কেএইচ/এমকেআর