খেলাধুলা

‘ভোজিনহা’ নাম ব্যবহার করতে পারবেন না কেপ ভার্দে গোলরক্ষক, কিন্তু কেন?

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন মৌসুমে খেলবেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে। তবে সুসংবাদের সঙ্গে তার জন্য আছে দুঃসংবাদ। জার্সির পেছনে নিজের পরিচিত নাম ‘ভোজিনহা’ ব্যবহার করতে পারবেন না তিনি।

Advertisement

৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক বিশ্বকাপে আর্জেন্টিনা ও রানার্সআপ স্পেনের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান। বিশেষ করে স্পেনের বিপক্ষে ম্যাচে সাতটি দুর্দান্ত সেভ করে তিনি কেপ ভার্দেকে ইতিহাস গড়তে সাহায্য করেন। সেই ম্যাচের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে ১০ লাখে পৌঁছে যায়। বর্তমানে তার অনুসারী সংখ্যা ২ কোটি ৯৬ লাখেরও বেশি।

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফার ড্রিম ওয়ার্ল্ড কাপ একাদশেও জায়গা করে নেন ভোজিনহা। ভক্তদের ভোটের ৪০ শতাংশ পেয়ে তিনি এই সম্মান অর্জন করেন।

আরও পড়ুন আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ছিল ভুল, স্বীকারোক্তি আইএফএবির

বিশ্বমঞ্চে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে ভিড়িয়েছে চিলির শীর্ষ ক্লাব কোলো-কোলো। তবে নতুন ক্লাবে যোগ দিয়েই বিপাকে পড়েছেন এই গোলরক্ষক।

Advertisement

চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান নিয়ম অনুযায়ী, লিগে খেলোয়াড়দের জার্সির পেছনে ডাকনাম ব্যবহার করার অনুমতি নেই। কেউ ডাকনাম ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে হলুদ কার্ড দেখানো হবে এবং ক্লাবকে জরিমানাও গুনতে হবে।

ফলে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ‘ভোজিনহা’ নামটি ব্যবহার করতে পারবেন না তিনি। পরিবর্তে নিজের প্রকৃত নাম জোসিমার জোসে এভোরা দিয়াস থেকে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’-এই তিনটির যেকোনো একটি নাম জার্সিতে রাখতে হবে।

আরও পড়ুন আবারও ইতালির কোচ হলেন রবার্তো মানচিনি

তবে কোলো-কোলোর সভাপতি আনিবাল মোসা যদি লিগের কাউন্সিল অব প্রেসিডেন্টসের সর্বসম্মত অনুমোদন আদায় করতে পারেন, তাহলে ভবিষ্যতে আবারও ‘ভোজিনহা’ নামটি ব্যবহারের সুযোগ পেতে পারেন এই গোলরক্ষক।

এছাড়া কোলো-কোলোতে যোগ দিয়েও নিজের পছন্দের ১ নম্বর জার্সিটিও পাচ্ছেন না ভোজিনহা। কারণ নম্বরটি বর্তমানে দখলে রয়েছে গোলরক্ষক ফার্নান্দো দে পলের। তাই নতুন মৌসুমে তাকে ১৬ নম্বর জার্সি পরার সম্ভাবনাই বেশি।

Advertisement

‘ভোজিনহা’ নামের পেছনের গল্পভোজিনহার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। তার বাবা ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা ডিফেন্ডার জোসিমারের নাম অনুসারে ছেলের নাম রেখেছিলেন।

অন্যদিকে ‘ভোজিনহা’ শব্দটির পর্তুগিজ অর্থ ‘ছোট দাদি’। শৈশবে বাবা সামরিক বাহিনীতে কর্মরত থাকায় এবং মা দীর্ঘ সময় কাজ করায় দাদিই তাকে বড় করে তুলেছিলেন। সেই ভালোবাসার স্মৃতিতেই ছোটবেলা থেকে সবাই তাকে ‘ভোজিনহা’ নামে ডাকতে শুরু করে।

পরে অ্যাঙ্গোলার প্রথম ক্লাবে যোগ দেওয়ার সময় আরেক গোলরক্ষকের নামও ছিল জোসিমার। বিভ্রান্তি এড়াতে তিনি নিজের ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহার শুরু করেন। এরপর সেই নামেই আন্তর্জাতিক ফুটবলে পরিচিতি পান কেপ ভার্দের এই বিশ্বকাপ নায়ক।

এমএমআর