জাগো জবস

সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও পাবেন আবেদনের সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) ‘নার্স’ পদে নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

Advertisement

এক নজরে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬পদের বিবরণ পদের নাম: নার্স কোর্সের নাম: ৪৪ তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ সহ স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রী এবং ইন্টার্নশীপ সম্পন্নকারী। শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণ) বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখ সর্বোচ্চ ২৬ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না। বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্ত জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১৭ জুলাই ২০২৬ তারিখ আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন পদ্ধতি: অনলাইনে চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ সেনাবাহিনী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।

লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৬ মাসে ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

Advertisement

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ৪ - ৮ অক্টোবর ২০২৬ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ও ইন্টার্ণশীপ সনদপত্র) এবং কল-আপ লেটার দেখাতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন

আরও পড়ুনসেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৬৪৭টি২৫০ জন সহকারী জজ নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশনপল্লী উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১৮৫টিকারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১৯৭টি৩৭৮ জনকে নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়২৪২ জনকে নিয়োগ দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষপিএসসির নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ফি ২০০ টাকাবিমান বাহিনীর নতুন বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছর হলেই আবেদন

এমআইএইচ

Advertisement