জাতীয়

হাজারীবাগে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

ঢাকার হাজারীবাগ এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

Advertisement

হাজারীবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, সোমবার (২৭ জুলাই) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন সুঠাম দেহের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, পরে ব্ল্যাকমেইল করতেন রিশাদ

গ্রেফতাররা হলেন- কামাল শেখ ওরফে কালাম শেখ (৪৭), মো. হৃদয় (২৪), মো. শামিম (৪৫) , মো. আজগর হোসেন (৩৮), মো. আরিফ (২৮), মো. আহাদুর রহমান ওরফে রাহাত (২৩), সাগর (২৫), মো. ফয়সাল (২২), জিহাদ (২৬), মো. রাসেল মিয়া (২৭), আব্দুল সামাদ (৪০), সজীব (১৯), মো. মমিন (১৯), আসিফ (৩০) ও আল আমিন (২৫)।

গ্রেফতারদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছেন।

Advertisement

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস