আইন-আদালত

রাজধানীতে গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় ব্যাপারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২৯ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম। তিনি জানান, আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নতুন আইনের খসড়া প্রকাশ

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, বিশ্বস্ত কর্মচারীর দায়িত্বে থাকা সত্ত্বেও হৃদয় ব্যাপারী ঠান্ডা মাথায় গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। এমন নৃশংস অপরাধের জন্য আসামির সর্বোচ্চ দণ্ডই প্রাপ্য।

Advertisement

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ফ্ল্যাটে আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই মো. আল মজিদ বাড্ডা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আরও পড়ুন অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে নুসরাত হত্যা মামলার শুনানি শুরু

অভিযোগপত্রে বলা হয়, অনলাইন জুয়ায় বিপুল অর্থ হারিয়ে দেনার বোঝা বাড়ায় হৃদয় ব্যাপারী টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটান। তদন্ত চলাকালে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

পরবর্তীতে ২০২৩ সালের ১৫ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় মোট ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। 

Advertisement

এমডিএএ/এমএমকে