খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. সাজ্জাদুর রহমান।
Advertisement
বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে এপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
গত ২১ জুলাই কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন সাজ্জাদুর।
Advertisement
টিটি/এমএএইচ/